• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়ি স্বাস্থ্য সেবা নিয়ে সিভিল সার্জনে অসন্তোষঃ ৩ চিকিৎসককে শোকজ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2018   Thursday

রাঙামাটি জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে চিকিৎসকদের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন সিভিল সার্জন শহীদ তালুকদার। এ সময় তিনি ৩জন  চিকিৎসকসহ ৬জনকে সোকজ করেন।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা বিষয়টি নিশ্চিত করে জানান, শোকজকৃতরা হলেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির উদ্দিন,  ডাঃ মোহাম্মদ নূর ও  ডাঃ আরিফুল হুদা। তারা ২৩ ডিসেম্বর থেকে ১৭ হতে  ৪ জানুয়ারী  পর্ষন্ত  অনুপস্থিত ছিলেন। এছাড়া আরো বিভিন্ন পদের ৩ জনকেও অনুপস্থিতির কারণে শোকজ করা হয়।

 

জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ১৩টি বিভিন্ন  চিকিৎসক পদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনসহ মেডিকেল অফিসার ৫জন চিকিৎসক কর্মরত রয়েছেন। এসব চিকিৎসকরা মাসে সাত দিন কর্মস্থ্যলে কাজ করে পুরো মাস অনুপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে।  তাদের দায়িত্ব অবহেলার কারনে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়নের পর্যায়ে উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (এফডব্লিউসি) গুলো পাচ্ছে না মেডিকেল অফিসারদের ছোয়া। ফলে এখনো এসব ইউনিয়ন ও ওয়ার্ড স্বাস্থ্য কেন্দ্র গুলো থেকে চিকিৎসা সেবা পাচ্ছে না সাধারন মানুষ।

 

সূত্র জানায়, সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের একসভায় প্রতিশ্রুতি মোতাবেক কাউকে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও স্বাস্থ্য সেবা পর্যবেক্ষনে মাঠ পর্যায়ে সরজমিনে কাজ করছেন রাঙামাটি সিভিল সার্জন শহীদ তালুকদার।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উপজেলায় চিকিৎসা সেবা নিশ্চিত করণে নিয়মিত মেডিকেল অফিসার কর্মস্থলে থাকেন। তবে দুঃখজনক হলেও সত্যে মাঝে মধ্যে মেডিকেল অফিসারেরা কিছুটা অনিয়মিত উপস্থিতি লক্ষ্য করা যায়।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ