• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

যুব গেমস’র রাঙামাটি জেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2017   Saturday

যুব গেমস’র শনিবার রাঙামাটি জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি চিংহ্ল্যা মং মারী স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ যুব গেমস’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মানজারুল মান্নান।

 

এসময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি ও দাবা ফেডারেশনের কোষাধ্যক্ষ শামসুল কবির চৌধুরী, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা’সহ খেলোয়াড়, ক্রীড়ামোদী ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার  সহ-সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে।

 

সমাপনী অনুষ্ঠান ফুটবল খেলায় রাঙামাটি সদর উপজেলা একাদশ বনাম বাঘাইছড়ি উপজেলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকার হয় ট্রাইবেকারে সদর উপজেলা একাদশকে ৬ গোলে হারিয়ে বাঘাইছড়ি উপজেলা একাদশ বিজয়ী হয়। এছাড়া দৌড়, কাবাডি, জুডো, কারাতে, বক্সিং, ব্যাটমিন্টন’সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।

 

উল্লেখ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে তৃণমূল পর্যায় হতে খোলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে  গেল সোমবার  রাঙামাটিতে র‌্যালী আলোচনসভা ও বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে বাংলাদেশ যুব গেমস শুরু হয়। এখান থেকে উঠে আসা ছেলে-মেয়েদেরকে উন্নত প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ