• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

মেডিকেল কলেজে পাহাড়ি শিক্ষার্থীদের বঞ্চিত করে অবৈধ মনোনয়নের ঘটনায় পিসিপি’র উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2017   Sunday

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মেডিকেল ডেন্টাল ইউনিটে পাহাড়ি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ কোটায় অবৈধভাবে মনোনয়নপ্রাপ্ত বাঙালি শিক্ষার্থীদের মনোনয়ন বাতিল করে উপযুক্ত পাহাড়ি শিক্ষার্থীদের ভর্তির দাবি জানিয়েছে পিসিপি।

 

পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা রবিবার সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে এ দাবি জানান।

 

বিবৃতিতে দাবী করা হয়, গেল ৯ ডিসেম্বর একটি জাতীয় পত্রিকায় রিপোটর্ অনুসারে পাস করেও পাহাড়ি জাতিসত্তার শিক্ষার্থীরা নিজেদের বরাদ্দ কোটায় মনোনয়ন পায়নি। তাদের বাদ দিয়ে অবৈধভাবে ৪ জন বাঙালি শিক্ষার্থী মেডিকেল ডেন্টাল ইউনিটে ময়মনসিংহ, সলিমুল্লাহ, সিলেট মেডিকেল কলেজ ও রংপুর ডেন্টাল কলেজে মনোনয়ন পেয়েছে। এছাড়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মেডিকেলে দুই শতাধিক বাঙালি শিক্ষার্থী পাহাড়িদের বরাদ্দ কোটায় আবেদন করেছে। রিপোর্টে পাহাড়ি শিক্ষার্থীদের নির্ধারিত কোটা বেহাত হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

 

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে আরো বলা হয়, এমনিতেই মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটার আসন সংখ্যা অপর্যাপ্ত। তার ওপর এই অল্পসংখ্যাক আসনও কেড়ে নেয়ার লক্ষ্যে নানা ধরনের ষড়যন্ত্র হয়। এ অবস্থায় মেডিকেলের ডেন্টাল ইউনিটে নির্ধারিত অত্যন্ত সীমিত ক’টি আসন থেকেও পাহাড়ি শিক্ষার্থীদের বঞ্চিত করার ষড়যন্ত্র খুবই উদ্বেগজনক।

 

বিবৃতিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কোটা বৃদ্ধিসহ পাহাড়ি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কোটা নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবার দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ