• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

জুরাছড়িতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার জেএসসি পরীক্ষা কেন্দ্র পরির্দশন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2017   Wednesday

বর্তমান সরকার শিক্ষার গুণগত মান নিশ্চায়নে প্রতিটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এক শিপটে ২৫ ও দুই শিপটে ৫০ জন করে শিক্ষকের পদ সৃষ্টি করেছে। যা ইতোমধ্যে এ সব পদে শিক্ষক পদায়নের পদক্ষেপ নিচ্ছে সরকার।

 

বুধবার জুরাছড়ি উপজেলার ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরির্দশকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা একথা বলেন।

 

এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দ্বীপ উজ্জল চাকমা, পানছড়ি ভূবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমাসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

এ সময় তিনি আরো বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার কোটি কোটি টাকা ব্যয়ে প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করেছে। এ ল্যাবের মাধ্যমে প্রান্তিক ছাত্র-ছাত্রীরা সহজে কম্পিউটার প্রশিক্ষণ নিতে স্বক্ষম হচ্ছে বলে অভিমত প্রকাশ করেন।

 

এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিদ্যালয়ের অবকাঠামো পরির্দশন করে শ্রেণী কক্ষ সম্প্রসারণে সহযোগীতার আশ্বাস দেন।

 

উল্লেখ্য উপজেলার ২টি মাধ্যমিক ও ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৬ জন ছাত্র-ছাত্রী শান্তিপূর্ণ ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এযাবৎ পর্যন্ত কোন অপ্রীতিকর খরব পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ