• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

পানছড়ির দু’টি বিদ্যালয়ে সততা ষ্টোর চালু

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2017   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে।

 

 মঙ্গলবার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক ডা: সৈয়দ আহাম্মদ, বাজার উচ্চ বিদ্যালয় প্রধান অলি আহমেদ, সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান বেলী চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নূতন ধন চাকমা, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেংগীর কালাচাদ চাকমা, ৩নং পানছড়ির মো: নাজির হোসেন ও ৫নং উল্টাছড়ি ইউপির বিজয় চাকমা।

 

“সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সৎ পথে থাকার ইচ্ছাই হলো সততা” লিখা সমন্বিত পেষ্টুন ও ব্যানার দিয়ে সাজানো সততা ষ্টোর দেখে জেলা প্রশাসক সন্তুষ্টি প্রকাশ করে নিজেও পন্যাদি ক্রয় করে সততা ষ্টোরের ক্যাশ বাক্সে টাকা জমা করেন।

 

পানছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকম জানান, শিক্ষার্থীদেরকে সৎ, আদর্শ ও নৈতিক গুনাবলী সম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যেই বিদ্যালয়ে সততা ষ্টোর চালু করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ