• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির খাগড়াছড়ি জেলা ইউনিট গঠন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2017   Wednesday

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির খাগড়াছড়ি জেলা ইউনিট গঠিত হয়েছে। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীরকে সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে এ নতুন কমিটি গঠন করা হয়।


বুধবার নবগঠিত কমিটির প্রচার সম্পাদক ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ রিয়াজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ জন সদস্যসহ ২৩ জনের কমিটিতে খাগড়াছড়ি সরকারি কলেজ দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন ও হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিনকে সহ-সভাপতি, খাগড়াছড়ি সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম ও রামগড় সরকারি কলেজের প্রভাষক মনির হোসেন মজুমদারকে যুগ্ন-সম্পাদক, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক কৃতি চাকমা ও খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক, রামগড় সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আবুল খায়ের ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুছ ছালামকে দপ্তর সম্পাদক এবং খাগড়াছড়ি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কপিল ভট্টাচার্যকে অর্থ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলাা হয়, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির খাগড়াছড়ি জেলা ইউনিট গঠনকল্পে মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন-মহাসচিব সুমন বড়–য়া ও সাংগঠনিক সচিব ড. নুরুল বাশার। এসময় খাগড়াছড়ি জেলার তিনটি সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের প্রায় ৪০ জন শিক্ষকের সম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ