• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পানছড়িবাসী

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2015   Saturday

২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শনিবার ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন পানছড়িবাসী।

 

পানছড়ি শহীদ মিনারে পানছড়ি উপজেলা প্রশাসন শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পন শুরু করেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় উপজেলার সকল প্রশাসনিক প্রধান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রশাসনের পর পরই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনিরুজ্জামানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খান (প্রশাসন) ও অফিসার ইনচার্জ মো: শামসুদ্দিন (তদন্ত)’র নেতৃত্বেও পুষ্পমাল্য অর্পন করা হয়।


দলীয় কার্যালয় থেকে র‌্যালী সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পন করে সভাপতি মো: বাহার মিয়া ও সাধারণ সম্পাদক জয়নাথ দেব। এছ্ড়াাও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের পক্ষে স্ব-স্ব দলের নেতা-কর্মীরা পুষ্পমাল্য অর্পন করেন।


উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহীদ মিনারে এসে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করে উপজেলা বিএনপি সভাপতি মো: বেলাল হোসেন। পরবর্তীতে জাতীয় পার্টি, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডার গার্টেন, জাবারাং কল্যাণ সমিতি ও পানছড়ি আদর্শ শিশু বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে।
শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পনের পর পরই ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।


অন্যদিকে সকাল ৭টায় উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এক শোক র‌্যালি করে। এরপরে স্কুলের শহীদ মিনারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা নেতৃত্বে পুষ্পমাল্য দেওয়া হয়। লোগাং ইউপির আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, লোগাং বিজিবির পক্ষ থেকে পুষ্পমাল্য দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ