• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ ফাইনালে
পাকুজ্জ্যাছড়ি ও সাপমারা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2017   Tuesday

রাঙামাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টে জেলা পর্যায়ে ফাইনালে বালকদের খেলায় কাউখালী সাপমারা প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয় হয়েছে। অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুনন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালিকাদের খেলায় বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জ্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।


মঙ্গলবার বিকেলে রাঙামাটি চিংলামং মারি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুইটি টুর্ণামেন্টের সমাপনী খেলায় বালক গ্রুপে কাউখালী সাপমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দক্ষিণ কুতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারায়। অপরদিকেং বালিকা গ্রুপে বাঘাইছড়ি পাকুজ্জাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে রাঙামাটি সদরে কাটাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে।


খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মানজারুল মান্নান টুর্ণামেন্টের সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।


অনুষ্ঠানে এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, এডিপিও মফিজুল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা। গেল ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ টুর্ণামেন্টে জেলার ১০টি উপজেলার ২০টি প্রাথমিক স্কুলের বালক ও বালিকা দল অংশগ্রহণ করেছে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মানজারুল মান্নান বলেন, দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রচলন হওয়ায় দেশে ক্ষুদে ফুটবলার সৃষ্টির সুযোগ হয়েছে।


তিনি আরো বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে ক্ষুদে ফুটবলারদের প্রতিভা বিকাশিত হবে। এবং তাদের সঠিকভাবে পরিচর্যা করা হলে আগামীতে দেশের ফুটবল অঙ্গনে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হবে।


তিনি পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ করে দিতে শিক্ষক অভিভাবকদেরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ