• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীণদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2017   Sunday

২০১৬-১৭ শিক্ষাবর্ষে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীণ শিক্ষার্থীদের বরণ ও  প্রবীণ শিক্ষার্থীদেরকেও আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের যৌথ উদ্যোগে  ঢাকা বিশ্ববিদ্যায়ের জগন্নাথ হলস্থ অক্টোবর টিভি রুমে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়–য়া। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি অমর শান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  তথ্য ও প্রচার বিভাগের সদস্য দীপায়ন খীসা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সভাপতি চন্দ্রা ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সদস্য অশোক চাকমা।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক লিটন চাকমা।

 

অনুষ্ঠানে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ও প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিনন্দন পত্র ও বিদায়ি মানপত্র পাঠ করে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের মেধাবী শিক্ষার্থী জয়শ্রী চাকমা ও অনন্যা তঞ্চঙ্গ্যা। এর পরে মাস্টার্সে প্রথম শ্রেণীতে  প্রথম  স্থান পাওয়া মেধাবী শিক্ষার্থী প্রকট চাকমাকে তাঁর কৃতিত্বের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অন্তর ত্রিপুরা এবং প্রবীণদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য রাখেন মাস্টার্সে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করা বিদায়ী মেধাবী শিক্ষার্থী প্রকট চাকমা।

 

অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় । সাংস্কৃতিক পর্বে বিভিন্ন সম্প্রদায়ের গান, কবিতা আবৃতি ও নাচের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. বিমান চন্দ্র বড়–য়া বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিশাল জায়গা, এখানে এসে কেউ নিজেকে হারিয়ে ফেলবেন না। যেভাবে পারেন নিজেকে গড়ে তোলার চেষ্ঠা করেন এবং অন্যকে গড়ে তোলার ব্যাপারে সাহায্য করবেন যেটা জাতি, সমাজকে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থীদের মধ্যেকার পারস্পারিক ঐক্যকে প্রশংসা করেন এবং পড়াশুনা, খেলাধুলায় তাদের অনস্বীকার্য অবদানের কথা তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ