• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা আজিজুর রহমান আর নেই

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2017   Friday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, আওয়ামীলীগের জাতীয় কমিটির সাবেক সদস্য, বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আলহাজ্ব মো. আজিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের গজালিয়া বাস স্টেশন মাঠে জানাজা শেষে তাকে বিলছড়ি ইউনিয়নস্থ বমুরমুখ কবরস্থানে দাফন করা হয়।

 

 বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাস ভবনে তিনি মারা যান। (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার ছেলে, দুই মেয়ে, জামাতা, পুত্রবধূ, এবং নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

জানাজায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, প্যানেল মেয়র হোসেন বাদশা স্থানীয় ও জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

 

মরহুমের পারিবারিক সূত্র জানায়, লামা পৌরসভার নয়াপাড়া এলাকার নিজ বাড়ির পার্শ্ববর্তী মসজিদে জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে আজিজুর রহমান আকষ্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় ঢলে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আজিজুর রহমানকে দেখতে  বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি। বীর বাহাদুর মরহুমের লামা পৌরসভার নয়াপড়াস্থ বাসায় গিয়ে মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

বান্দরবান জেলা আওয়ামী লীগ, লামা উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন,  সকল সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ