• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নারীদের উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিষয়ে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2017   Friday

নারীদের উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিষয়ে শুক্রবার খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে খাগড়াপুর মহিলা কল্যান সমিতির উদ্যোগে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৃনমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুযশ চাকমা। এসময় উপস্থিত ছিলেন খাগড়াপুর মহিলা কল্যান সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারী মনিষা তালুকদার, কাজল বরন ত্রিপুরা প্রমুখ।


সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলা হয় এ পর্যন্ত যত গুলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তাতে দেখা যা নারীরা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্প্রতি রাঙামাটিতে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে দেখা যায় মৃতের সংখ্যা ১২০ জন তার মধ্যে নারী ও শিশু সংখ্য বেশি। ১৯৯১ সালের ঘুর্নিঝড়ে লক্ষাধিক মানুষের প্রাণ হানি ঘটেছিল সেখানে নারী পুরুষের মৃত্যু হার ছিল ১৪ঃ১ অর্থাৎ সেই ঝড়ে পুরুষে তুলনায় নারী মারা গিয়েছিল ১৪ গুন বেশি। ২০০৮ সালে মায়নমারে সাই্েক্লান নার্গিস আঘাত হানলে ৮৭% অবিবাহিত এবং ১০০% নারীর রোজগারের উৎস বন্ধ হয়ে যায বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।


লিখিত বক্তব্যে আরো বলা হয় প্রাকৃতিক দুর্যোগের পর নারীরা পাচার,অনাকাঙ্খিত গর্ভধারণ,যৌন বাহিত রোগসহ যৌন সহিংসতার শিকার হন। এর থেকে প্রতিকারের জন্য প্রাকৃতিক দুর্যোগে কর্মকান্ড পরিকল্পনা, বাস্তবায়নের সময় লিঙ্গ, বয়স ইত্যাদি বিষয় বিবেচনায় রাখা, দুর্গত এলাকায় প্রসূতি মা‘দের চিহ্নিত করা, আশ্রয়কেন্দ্র্রে নারীদের জন্য নিরাপদে থাকার ব্যবস্থা করা এবং আলাদা স্যানিটেশনের ব্যবস্থা করাসহ দশটি সুপারিশ মালা পেশ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ