• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

জন সাধারনের মাঝে স্বস্তি:
চন্দ্রঘোনা-মিশন হাসপাতাল সড়কটির ধারক দেয়াল ও সংস্কার কাজ শুরু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2017   Saturday

অবশেষে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম গেইট-মিশন হাসপাতাল সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে ধারক দেয়াল ও সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে শনিবার থেকে।

 

দীর্ঘদিন ধরে এ সড়কটি খানাখন্দসহ সড়কের পাশে কর্ণফুলী নদী ভাঙ্গনের ফলে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জীবনের ঝূঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলছে এ সড়কে। ভাঙ্গনের কারনে হুমকির মধ্যে পড়েছে ঐতিহ্যেবাহি চন্দ্রঘোনা খ্রীষ্টান মিশন হাসপাতাল। ঝূঁকিপূর্ণ সড়কে প্রায় সময় ছোটখাটো দু’একটি দূর্ঘটনা ঘটে আসছে। এমতাবস্থায়, সড়ক সংস্কারসহ ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে আসছে এলাকার জনসাধারন। অবশেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহায়তায় ভাঙ্গনরোধ সহ সড়ক সংস্কারের কাজ শুরু হল। এতে জনসাধারনের মাঝে অনেকটা স্বস্তি নেমে এসেছে।

 

এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পল্লব চাক্মা জানান, উন্নয়ন বোর্ডের ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট হতে প্রায় ৪০ লাখ টাকা প্রাক্কলিত বরাদ্দ দেয়া হয়েছে এ সড়ক সংস্কার ও ভাঙ্গন প্রতিরোধে ধারক দেয়াল নির্মাণের কাজে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নিউ রোজ এই সড়ক সংস্কার ও ভাঙ্গন রোধক ধারক দেয়াল নির্মাণের কাজটি পায়। প্রতিষ্ঠানের ঠিকাদার মাহফুজুর রহমান জানান, নদীর পাশে হওয়ায় ধারক দেয়াল নির্মাণের স্থানে প্রচুর পানি জমে থাকায় প্রায় ৩ দিন প্রচেষ্টার পর শনিবার থেকে ঢালাইয়ের কাজটি শুরু করা সম্ভব হয়েছে।

 

অতি দ্রুত সময়ের মাঝে সড়ক সংস্কার ও ভাঙ্গন প্রতিরোধক ধারক দেয়াল নির্মাণের কাজটি সম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কাজটি সম্পূর্ণ হলে স্থানীয় জনসাধারন সাচ্ছন্দ্যে নিরাপদে চলাচল করতে পারবে । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ