• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব বই দিবসে আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2017   Tuesday
no

no

বিশ্ব বই দিবস উপলক্ষে রাঙামাটিতে পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গেল রোববার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিওে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে আগতো সেকায়েপের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার নীলোৎপল দাস, রানী দয়াময়ী স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সনৎ কুমার বড়–য়া। সভায় আরো উপস্থিত ছিলেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মসূচির স্কুল পর্যয়ের সংগঠক রুপা চাকমা।


সভায় সেমিনারে বই পড়ার বা পাঠাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা,পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সদস্যদের কাছ থেকে ভালো লাগা বই থেকে গল্প শোনা সেই সঙ্গে ২০১৬ সালের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ’পাঠক মূল্যায়ন পরীক্ষায়’ পুরস্কার প্রাপ্ত সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে শিক্ষাথীদের অংশগ্রহনে প্রকাশিত ’আলো বর্তিকা’ নামক দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।

 

উল্লেখ্য, বিশ্ব বই দিবস ও কপিরাইট দিবস, ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এ দিবসটি পালন করে আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের, সেকেন্ডারি এডুকেশন কোয়ালটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর অন্তর্ভুক্ত ২৫০টি উপজেলার প্রায় ১২০০০ প্রতিষ্ঠান সমূহে একযোগে দিবসটি উদযাপিত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ