• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মহালছড়িতে জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2017   Monday
no

no

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোন কর্তৃক আয়োজিত হাজারো দর্শকের উপস্থিতিতে সোমবার জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

 

পাহাড়িদের ঐতিহাসিক বিজু-সাংক্রাই-বৈসুক-বিষু-বিহু-সংক্রান উৎসবকে ঘিরে  মহালছড়ি মাঠে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ আবদুল্লাহ জুনায়েদ পিএসপি বেলুন ও কবুতর উড়িয়ে মহালছড়ি জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল মোমেন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল এবং সাবেক শিক্ষক শাহাজাহান পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তা ও সেনা অফিসাররা।

 

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, খেলাধূলা শুধু আনন্দ উপভোগ করার জন্য নয়, এ খেলাধুলা এলাকার শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। সেনা বাহিনী শান্তি-শৃংখলা ও নিরাপত্তা  রক্ষার পাশাপাশি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য এ মহালছড়ি জোন এ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করার কথা জানান।

 

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বন্ধন একাদশ বনাম সিঙ্গিনালা শাপলা সংঘ একাদশ এর মুখোমুখি হয়। খেলায় সর্বশেষ ফলাফলে ৩-২ গোলে বন্ধন একাদশ  সিঙ্গিনালা শাপলা সংঘ একাদশকে পরাজিত করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ