• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে দ্বিতীয় দিনের মাউন্টেইন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2017   Saturday

তিন দিন ব্যাপী আয়োজিত টুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার খাগড়াছড়ি  থেকে রাঙামাটি পর্ষন্ত দীর্ঘ ৬২ কিলোমিটার পাহাড়ী পথে প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে।  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে লক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব।

 

এ উপলক্ষে শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব এসএম শাহীন রেজা, সবিনয় ভট্টাচার্য্য, এ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মসিউর র. রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য অমিত কুমার চাকমা রাজুসহ  প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীরা। 

 

সংবাদ সন্মেলনে বলা হয়, টুর ডি সিএইচটি বাইক প্রতিযোগিতার দ্বিতীয় দিন  শনিবার খাগড়াছড়ি  থেকে রাঙামাটি পর্ষন্ত দীর্ঘ ৬২ কিলোমিটার পাহাড়ী পথে এ বাইক প্রতিযোগিতায় ৪২ জন প্রতিযোগী অংশ নেন। এতে ২ঘন্টা ২২ মিনিট ৩৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন আবু আব্দুল্লাহ দ্রæব,২ ঘন্টা ২২ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে এমবি আলা উদ্দিন এবং ২ঘন্টা ২২ মিনিট ৩৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন সারোয়ার আবু সাদাৎ চৌধুরী। আজ রোববার রাঙামাটি থেকে নীলগিরি পর্ষন্ত চুড়ান্তÍ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, রোববার সকালের দিকে রাঙামাটির আসামবস্তি  থেকে শুরু হয়ে বান্দরবানের নীলগিরি পর্ষন্ত চুড়ান্ত মাউন্টেন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  চুড়ান্ত পর্ব অনুষ্ঠানে বান্দরবান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

 

সংবাদ সন্মেলনে বক্তারা বলেন, রোমাঞ্চকর মাউন্টেইন বাইক প্রতিযোগিতার মাধ্যমে একদিকে পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প দেশ-বিদেশে পরিচিতি লাভ করবে অন্যদিকে আর্ন্তজাতিকভাবে মাউন্টেইন বাইক প্রতিযোগিতায় এ পাহাড়  থেকে অংশ নিয়ে দেশের সুনাম বয়ে আনবে। ভবিষ্যতে এ প্রতিযোগিতা আরো বৃহৎ আকারে করারও পরিকল্পনা রয়েছে।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, এ প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে যথাক্রমে ৮০ হাজার, ৬০ হাজার এবং ৪০ হাজার টাকা সমপরিমাণ অংকের এমটিভি হিমালয় স্পন্সরশীপ প্রদান করা হবে। যার মাধ্যমে বিজয়ীরা ভারতের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

 

উল্লেখ্য, ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতা নামে  শুক্রবার রাঙামাটির সাজেকে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ