• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বাঘাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া ব্যবসায়ীদের ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2017   Friday

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া ব্যবসায়ীদের ক্ষতিপুরণের দাবীতে শুক্রবার বিক্ষোভ ও মানবন্ধন করেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারের ব্যবসায়ীরা।

 

দুরছড়ি বাজারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি অমর কান্তি দে। বক্তব্যে রাখেন খেদারমারা ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, মেম্বার মো. মনির হোসেন, ব্যবসায়ী বিল্টু চাকমা, রতন কান্তি দে, মদন মল্লিক প্রমূখ।

 

সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, গেল বছর ২০ অক্টোবর রাঙামাটি জেলার অন্যতম বড় বাজার দুরছড়ি বাজারটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ২০৯ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

 

এরমধ্যে ১০৯ জন দোকানদার ছিলেন ভাড়াটিয়া ব্যবসায়ী। এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হলেও সম্প্রতি সরকার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণের উদ্যোগ নিলে ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া ব্যবসায়ীদের বাদ দিয়ে শুধু  দোকান ঘর মালিকদের নিয়ে ক্ষতিপুরণের তালিকা করা হয়।

 

বক্তারা বলেন, দোকান মালিকদের শুধু স্থাপনা পুড়ে গেছে অন্যদিকে দোকানের ভিতর থাকা সব জিনিসপত্র ব্যবসায়ীদের। বাজারের অধিকাংশ ব্যবসায়ী বাজারে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। কিন্তু এখন ব্যবসায়ীদের বাদ দিয়ে ক্ষতিপুরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের বাদ দিয়ে ক্ষতিপুরণ দেওয়া হলে তারা আন্দোলন করবেন বলেন ব্যবসায়ীরা।

 

উল্লেখ্য,গেল বছর ২০ অক্টোবর দুপুরে রাঙামাটি জেলার অন্যতম বড় বাজার দুরছড়ি বাজাওে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কোন ইউনিট না থাকায় বাজারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।  এতে প্রায় ৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ