• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রামগড়ে পরিবার পরিকল্পনা বিষয়ক এডভোকেসি সভা

রামগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2017   Wednesday

খাগড়াছড়ির রামগড়ে বুধবার প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ। রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল মামুন মিয়া আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানে।


পরিবার পরিকল্পনাসহ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সহকারী পরিচালক ডা.আশুতোষ চাকমা ও এনজেন্ডারহেলথ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ডা.এ এনএম হাসান ইমাম এডভোকেসি সভার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


। সিসিএসডি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এই কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিল মায়ের হাসি ও এনজেন্ডারহেলথ্ বাংলাদেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ মামুন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির গতি টেনে ধরতে হবে। প্রত্যেকের উচিত পরিকল্পিত উপায়ে পরিবার ছোট রাখা। এজন্য প্রয়োজন যার যার সুবিধামত পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা। এতে পরিবারে সুখ সমৃদ্ধি আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের মাঠকর্মীদের উদ্দেশ্যে বলেন, পাড়ায় পাড়ায় পরিবার পরিকল্পনা বিষয়ে মোটিভেশন প্রোগ্রাম বাড়িয়ে জনগনকে আরও সচেতন করে গড়ে তুলতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ