• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বরকলের বড়হরিণা ইউনিয়নে সৌর প্যানেল ও সরঞ্জাম বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2017   Sunday

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ৫নং বড়হরিণা ইউনিয়নের দুঃস্থ পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক সহ ৫৩টি পরিবারের মাঝে রোববার বিনামূল্যেই সৌর প্যানেল ও সরঞ্জাম বিতরণ করা হয়েছে।


দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ইডকল সহযোগী প্রতিষ্ঠান ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের উপজেলা শাখা অফিসের উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে এসব সৌর প্যানেল ও সরঞ্জাম বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন।


বিতরনের সময় বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা ব্রাইট গ্রীন এনার্জী ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক রিপু চাকমা বরকল মডেল থানার এসআই মোঃ রমিজ আহম্মদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান সাংসদ সদস্যর উপজেলা প্রতিনিধি উৎপল চাকমা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা সাধারণ সম্পাদক বিহারী চাকমা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সুগতি চাকমা এলাকার গন্যমান্য ব্যক্তি ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।


বড়হরিণা ইউনিয়নের চেয়ারম্যান নিলাময় চাকমা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন- বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ সুুিবধা দেয়ার যে প্রতিশ্রæতি দিয়েছেন তার বাস্তবায়ন হিসাবে টেষ্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময় টাকা (কাবিটা) প্রকল্পের বরাদ্দের অর্ধেক টাকায় সৌর প্যানেল দেয়া হচ্ছে।


এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া পারভীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ প্রতিপাদ্যকে নিয়ে বরকল উপজেলার দূর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত দুঃস্থ পরিবার সহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সৌর প্যানেল বিতরণ করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ