• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2017   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।


জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্যগণ ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার বলেন, গেল ১৫ডিসেম্বর জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৩৮জন নার্স পেয়েছি। নার্সদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য বিভাগের জায়গা অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রশাসনের সাথে মিটিং হয়েছে। প্রশাসন উচ্ছেদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বলে তিনি সভাকে জানান।


সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, ১৯৯৭ সালের ২ডিসেম্বর পার্বত্য চুক্তির ফলে পার্বত্য জেলা পরিষদে গুরুত্বপূর্ণ বিভাগগুলো হস্তান্তর হয়েছে জনগণের কল্যাণ ও উন্নয়নে। তাই প্রতিষ্ঠান প্রধানদের সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


তিনি আরো বলেন, হস্তান্তরিত বিভাগগুলো পরিষদের সাথে সমন্বয় রেখে কাজ করলে এ জেলার উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাবে। তাই পরিষদের প্রতিটি সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থেকে জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত সকল তথ্য উপস্থাপন করার পরামর্শ দেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ