• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে ভোকেশনাল ইনষ্টিটিউটের অধ্যক্ষের অপসরানের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2017   Thursday

রাঙামাটি সরকারী টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম দুই ছাত্রীকে উত্ত্যোক্ত ও নানা হয়রানী করার প্রতিবাদে ও তার অপসরানের দাবীতে বৃহস্পতিবার মানবন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

 

শহরের দেবাশীষ নগর এলাকার গতকাল সকালের দিকে রাঙামাটি সরকারী টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের সামনে শিক্ষার্থীরা মানবন্ধন করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মাঝখানে বসে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে অধ্যক্ষের অপসারনের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নিজাম উদ্দীন আহমেদ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে করে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে শ্রেনী কক্ষে চলে যায়।


শিক্ষার্থীদের অভিযোগ টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের অধ্যক্ষ রেজাউল করিম দুই ছাত্রীকে এককভাবে রুমে ডেকে নিয়ে অন্যদের বের করে দিয়ে রুম বন্ধ করে নানানভাবে উত্ত্যোক্ত করা ছাড়াও তার কথা না শুনলে পরীক্ষায় ফেল করে দেওয়ার হুমকি দিতেন ও রাতের বেলায় মোবাইলে ফোন করে বিরক্ত করতেন। আমরা এ ধরনের শিক্ষক চায় না, তার অবশ্যই অপসরণ চাই।


তবে রাঙামাটি সরকারী টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম এ অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবী করে বলেন,গেল বুধবার ৫ থেকে ৬ জন ছাত্র ক্লাশে জুতা পড়ে না আসায় তাদের শ্রেনী কক্ষ থেকে বের করে দিয়ে ২০ মিনিটের মধ্যে জুতা পড়ে আসার জন্য বলা হয়। এতে ওই শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে এ ধরনের অভিযোগ করছে। এছাড়া এসএসসি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থীকে ফরম পূরণ করতে না দেয়াতে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ