• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাঙামাটিতে ২দিনব্যাপী ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2017   Wednesday

জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বুধবার রাঙ্গামাটিতে দুদিনব্যাপী ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ।


রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মোন্নাফ ও জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন।


দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল, কৃষি বিভাগ, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


উদ্ধোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, সমতলের চাইতে পার্বত্য জেলাগুলো শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, স্যানিটেশন’সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। পাহাড়ের প্রত্যান্ত ও তৃণমূল পর্যায়ের মানুষগুলো সচেতনতার অভাবে বিভিন্ন রোগে ভুগছে। সকল বিষয়ে তাদের সচেতন করে তোলা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।


তিনি আরো বলেন, এ অসহায় মানুষদের কল্যাণে সরকার আমাদের নিয়োগ দিয়েছেন এবং এদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সরকার প্রদত্ত প্রকল্পগুলো বাস্তবায়নে আমাদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। তিনি পাহাড়ের পিছিয়ে পরা মানুষের কল্যাণে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ