• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে অবস্থান ধর্মঘট পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2017   Wednesday

খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইতি চাকমার হত্যকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বুধবার খাগড়াছড়িতে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।


অবস্থান ধর্ঘঘটে নেতৃবৃন্দ এছাড়া আগামী ২৯ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারন ও এক ঘন্টা ক্লাস বর্জন কর্মসূচী ঘোষনা করেছেন।


হিল উইমেন্স ফেডারেশনকেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, নারী আত্মরক্ষা কমিটি, সাজেক নারী সমাজ এবং ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে খাগড়াছড়ি প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই ধর্মঘট পালিত হয়। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক মন্টি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা ওপিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমা। এছাড়া ভিক্টিম ইতি চাকমার মা ভদ্রপুদি চাকমাও এতে বক্তব্য রাখেন।


প্রেস বার্তায় আরো বলা হয়, অবস্থান ধর্মঘট চলাকালে তিন দফা সম্বলিত একটি স্বারকলিপি জেলা প্রশাসক বরাবর পেশ করেন নেতৃবৃন্দ। সেগুলো হল ইতি চাকমার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার, হত্যার প্রকৃত রহস্য উন্মোচন করা, জিজ্ঞাসাবাদের নামে অহেতুক আটক ও হয়রানী বন্ধ করা. সভা সমাবেশ করার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার প্রদান করা, গ্রেফতার ধরপাকড় তল্লাশী বন্ধ করা, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা তুলে নেওয়া এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের সার্কুলার গোপনে বা প্রকাশ্যে জনগণের সম্মতি ব্যতীত জারি বন্ধ করা। এতে জেলা প্রশাসক রাশেদুল ইসলাম স্মারকলিপিতে উত্থাপিত দাবি বাস্তবায়নে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে ৫ সংগঠনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।


বক্তারা বলেন, ইতি চাকমা হত্যাকে আমরা বিচ্ছিন্ন, আলাদা বা সর্বশেষ কোন দুঃখজনক মর্মান্তিক ঘটনা বলে মনে করি না। কারণ আমরা ধারাবাহিকভাবে এ ধরণের ঘটনা পরিলক্ষিত করছি। আমরা তিক্ত অভিজ্ঞতা থেকে বারে বারে এও প্রত্যক্ষ করছি যে, পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন-হত্যাকান্ড সংঘটিত হয়, কিন্তু হত্যা-নির্যাতনে জড়িতদের কোনো যথাযথ বিচার ও শাস্তি হয় না।

 

বক্তারা অভিযোগ করে আরো বলেন, ইতি চাকমা হত্যার ঘটনা তদন্তের উছিলায় তার ঘনিষ্ঠ সহপাঠী ও বন্ধুদের আটক-জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হচ্ছে। যা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হত্যাকান্ডকে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা। ইতি চাকমা খুনের দুই সপ্তাহের অধিক অতিক্রান্ত হলেও ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের এখানো আটক করা হয়নি। এছাড়া ইতি চাকমার মোবাইলসহ যাকে আটক করা হয়েছে তাকেও আটক দেখানো হয়নি।

 

নিহত ইতি চাকমার মা ভদ্রপুদি চাকমা তাঁর মেয়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। তিনি ভবিষ্যতে তাঁর মেয়ের মতো কারোর মেয়ে বা ছাত্রী যাতে নির্মম হত্যার শিকার না হয় সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নিকট জোর দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ