• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে জেলা পর্যায়ে শুদ্ধ জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে জেলা পর্যায়ে শুদ্ধ জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গানের উপর কচি-কাঁচা বোম্বে সুইটস সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

কেন্দ্রীয় কচি-কাচাঁর মেলার আয়োজনে বোম্বে সুইটস এন্ড কোম্পানীর সহযোগিতায় এবং মিডিয়া পার্টনার দৈনিক সমকাল ও এটিএন বাংলা নিউজের উদোগে দিনব্যাপী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


রাঙামাটি সরকারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলায় পর্যায়ে প্রথম শ্রেনী থেকে অষ্টম শ্রেনী পর্ষন্ত ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। আয়োজিত সংগীত প্রতিযোগিতা দুইভাগে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে প্রথম থেকে চতূর্থ শ্রেনী পর্ষন্ত শিক্ষার্থীদের(শিশু গ্রুপ) জন্য শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতা এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেনী শিক্ষার্থীদের(কিশোর গ্রুপ) জন্য দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

শিশু  গ্রুপে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী উন্নিতা ত্রিপুরা, দ্বিতীয় স্থানে সেনট্রিজার স্কুলের শিক্ষার্থী শ্রেয়া পূর্না চাকমা এবং তৃতীয় স্থানে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী স্মিতা চাকমা। কিশোর গ্রুপে প্রতিযোতিায় প্রথম স্থান অধিকার করেছে সেনট্রিজার স্কুলের পূর্নি চাকমা, দ্বিতীয় স্থানে সেনট্রিজার স্কুলের শিক্ষার্থী প্রতিষ্ঠা চাকমা এবং তৃতীয় স্থানে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিশা ত্রিপুরা। 

 

অনুষ্ঠান শেষে প্রেতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান। বক্তব্যে দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনুসুর আলী চৌধুরী, বোম্বে সুইটস এন্ড কোম্পানীর মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ রুবেল মিয়া, অভিভাবক বিহারী রঞ্জন চাকমা।


এর আগে সকালের দিকে প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান। এতে বক্তব্যে রাখেন রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের প্রশিক্ষক বখতেয়ার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্মকতা ত্রিরতন চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ