• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2017   Wednesday

“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রায় বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” শ্লোগানকে সামনে রেখে টিআইবি এবং অন্যান্য বেসরকারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় বুধবার রাঙামাটিতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।

 

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেট মোযাজ্জেম হোসেন।

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত পুলিশসুপার মোহাম্মদ শহীদুল্লাহ,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা জসীম রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ  হোসেন রুবেল ও জাহাঙ্গীর আলম। বক্তব্য প্রদান করেন আলোড়ন নারী উন্নয়ন সংস্থার সদস্য মনি আক্তার, সিইচটিউইমেন ফোরামের নির্বাহী পরিচালক রোখসানা আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি শাখার সভাপতি কনিকা বড়–য়া, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

 

এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারী বেসরকারি সংগঠন, উন্নয়ন কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোযাজ্জেম হোসেন বলেন, নারী ও পুরুষের পারস্পরিক মর্যদাপূর্ণ রাষ্ট্র গঠনে নারী এবং পুরুষের মধ্যে যে সব অসংগতি রয়েছে তা দুর করতে হবে। নারী এবং পুরুষের মধ্যে যে সব অসংগতি দুর করার মাধ্যমে নারী নির্য়াতন প্রতিরোধ সম্ভব।

 

অতিরিক্ত পুলিশসুপার মোহাম্মদ শহীদুল্লাহ নারী দিবসের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে নারীরা নির্যাতিত হচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য নারীরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয় ভূমিক পালন করে থাকে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ