• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

পানছড়িতে আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2017   Wednesday

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বুধবার পানছড়িতে র‌্যারী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পানছড়ি উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজ উন্নয় ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশনের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক।

 

পানছড়ি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রত্না তংচংগার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা,যুব উন্নয়ন কর্মকতা উশা মগ, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ খলিলুর রহমান, ইপসা সো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও পার্বত্য চট্টগ্রামের ফোকাল পার্সন মোঃ জসিম উদ্দিন, পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেঘবিন্দু চাকমা ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের লোকনাথ চাকমা প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসা সো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল হালিম ও নিপা তালুকদার।

 

আলোচনা সভা শেষে ইপসা সো প্রকল্পের আওতায় পানছড়ি উপজেলার ২টি কলেজ ও ৯টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার মোট ৩৩জন শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। এছাড়া নারী দিবসের তাৎপর্য  এবং মা ও শিশুর স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে পানছড়ি উপজেলার বিভিন্ন স্থরের বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি র‌্যালী পানছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। তাদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই নারীর উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধিতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে পরিবার  থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তর থেকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ