• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2017   Sunday

আগামী ১০ ও ১১ মার্চ থেকে দুদিন ব্যাপী রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী(৫০ বছর) উৎসব উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রোববার বিকালে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে সূর্বণ জয়ন্তীর উপলক্ষে প্রেস ব্রিফিং করেন স্থানীয় সরকার বিভাগের রাঙামাটির উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী। সংবাদ সন্মেলনে সন্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান। এসময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা,মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত  হোসেন রুবেল,রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিকি।সকা অঞ্জুলীকা খীসা, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে প্রমুখ। 

 

সংবাদ সন্মেলনে বলা হয়, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম দিন আগামী ১০ মার্চ ঐতিহ্যবাহী রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসবের উদ্ধোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আগামী ১১ মার্চ প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।

 

এতে বিশেষ অতিথি থাকবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফরুখ। প্রধান বক্তা থাকবেন প্রখ্যাত কথা সাহিত্যক সেলিনা হোসেন। এছাড়া অনুষ্ঠানে উষাতন তালুকদার এমপি, ফিরোজা বেগম চিনু এমপি,সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বর্নাঢ্য র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

 

এ সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে রাঙামাটি বালিকা বিদ্যালয়ের প্রায় দেড় হাজার প্রাক্তন ছাত্রী অংশ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা  যোগদানের কথা রয়েছে।

 

উল্লেখ্য, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৬৬ সালে স্থাপতি হলেও  ১৯৭৪ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়করন করেন। এ বিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী  পড়াশুনা শেষ করে দেশ-বিদেশে কর্মরত রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ