• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ইতি চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2017   Tuesday

খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দীঘিনালায় বিক্ষোভ-মিছিল করেছে হিলউইমেন্স ফেডারেশন।

 

মঙ্গলবার হিলউইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখর দপ্তর সম্পাদক জুঁই চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মঙ্গলবার হিলউইমেন্স ফেডারেশন দীঘনালা শাখার উদ্যোগে সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ-মিছিলটি দীঘিনালা সদরের বাবু পাড়া থেকে শুরু হয়ে দীঘিনালা বাজারের বাস স্টেশন প্রদক্ষিণ করে আবারও বাবু পাড়ায় গিয়ে শেষ হয়। এসময় পোষ্টার ও স্লোগানে ইতি চাকমার হত্যাকারীদের গ্রেফতা ও বিচারস হবিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
এদিকে হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা ও সাধারণ সম্পাদক চৈতালি চাকমা এক প্রেস বার্তায় কলেজ ছাত্রী ইতি চাকমাকে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


প্রেস বার্তায়, কলেজ ছাত্রী ইতি চাকমাকে হত্যার ঘটনা পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনারই ধারাবাহিক রূপ। অতীতে সংঘটিত কল্পনা চাকমা অপহরণসহ ধর্ষণ, হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা এ ধরনের নৃশংস ঘটনা সংঘটিত করতে অতিউৎসাহী হয়ে উঠেছে। ফলে এ ধরনের ঘটনা বাড়ছে, কমছে না।


উল্লেখ্য,গেল সোমবার রাতে খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগরের আরামবাগ নামক এলাকায় একটি ভাড়া বাসায় ঢুকে খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসিপরীক্ষার্থী ইতি চাকমাকে দৃর্বৃত্তরা গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ