• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পিসিপি’র

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2017   Tuesday
no

no

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমাকে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। 

 

উল্লেখ্য,গেল সোমবার রাতে খাগড়াছড়ি পৌরসভার আরামবাগে খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে গলা কেটে হত্যা করা হয়।


মঙ্গলবার পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখর দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি পৌর সভার মধ্যে পাহাড়ি কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। প্রেস বার্তায় উক্ত ঘটনাকে পরিকল্পিত উল্লেখ এই হত্যাকা-ের পেছনে কোন রহস্য থাকলে তা তদন্ত সাপেক্ষে উন্মোচনের জন্য ও সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।


বিবৃতিতে পিসিপি নেতা আরো বলেন, বর্তমান সরকার দেশের নারীসহ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ জনগণের উপর প্রতিনিয়ত নির্যাতন, গুম, খুন, অপহরণ, হত্যা ও নারী নির্যাতন-ধষর্ণের মত ঘটনা ঘটছে। কল্পনা চাকমা অপহরণসহ এসব ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ায় নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনা বেড়ে যাচ্ছে।


প্রেস বার্তায় অবিলম্বে ইতি চাকমা হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত, হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ