• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে আদিবাসী শিশুর মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষার বর্তমান চিত্র শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2017   Monday

সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী শিশুর মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষার বর্তমান চিত্র শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আশিকা সন্মেলন কক্ষে স্ট্রাাটেজিক এ্যাকশন সোসাইটি’র(সাস) আয়োজনে  ও গণ স্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় মতবিনিময় সভার উদ্ধোধক ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। গণস্বাক্ষরতা অভিযানের উর্দ্ধতন উপকার্যক্রম ব্যবস্থাপক গিয়াস উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  অতিরিক্ত  জেলা প্রশাসক(সার্বিক) আবু সাঈদ  চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ  চেয়ারম্যান অরুন কান্তি চাকমা ও সহকারী  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিদুল ইসলাম প্রমুখ। মতনিমিয় সভায় পার্বত্য চট্টগ্রামে আদিবাসী শিশুর মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষার বর্তমান চিত্র শীর্ষক প্রবন্ধ  ও সুপারিশমালা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ড.সৌরভ সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন সাস’র নির্বাহী পরিচালক ললিত সি চাকমা।

 

দিন ব্যাপী মতবিনিময় সভায় শিক্ষাবিদ, একনজিও কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ  নেন।

 

মতবিনিময় সভায় বক্তারা সরকার পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আদিবাসী শিশুদের জন্য নিজ মাতৃভাষার শিক্ষা কার্যক্রম চালু করেছে তা প্রশংসনীয় উল্লেখ করে বলেন, মাতৃভাষায় প্রশিক্ষিক শিক্ষক না থাকায় নিজ মাতৃভাষার শিক্ষা কার্যক্রমে সাফল্য নিয়ে বড় চ্যালেঞ্জ।  তারা এ জন্য তিন পার্বত্য জেলা পরিষদকে যথাযথ ভূমিকা, প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, বহুভাষিক শিক্ষার জন্য আদালাদা বাজেট প্রনয়ন ও তিন পার্বত্য  জেলায় ভাষা কেন্দ্র স্থাপনের পরামর্শ দেন।

 

উদ্ধোধকের বক্তব্যে চাকমা সার্কেল চীফ  দেবাশীষ রায় বলেন,পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষায় শিক্ষায় শিক্ষা না পাওয়ার কারণে বিদ্যালয় থেকে আদিবাসী শিশুদের ঝড়ে পড়ার অন্যতম কারণ। এক্ষেত্রে সরকার মাতৃভাষায় বহুভাষিক শিক্ষা চালু করাটা একটা ভাল অর্জন। তিনি মাতৃভাষায় বহুভাষিক শিক্ষার জন্য প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ,শিক্ষক নিয়োগের নীতিমালার উপর গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ