• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

জামিন ও রিমান্ড শুনানি বৃহস্পতিবার
আটক চবির ছাত্রলীগ নেতাদের আবারো জেল হাজতে প্রেরন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2017   Wednesday

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনোত্তর সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যলয় শাখার ছাত্রলীগ নেতাসহ ৭জনকে আবারো জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

 

কোর্ট  পরিদর্শক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে আসামীদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে তোলা হয়। এসময় আসামী পক্ষের আইনজীবি জামিন এবং পুলিশ ৫দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড ও জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য্য করেন। আসামীরা হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ সজল,আফজাল হোসেন, নুরুল ইসলাম,তাসরিফুল হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ ওসমান ও মোঃ রাকিবুল ইসলাম।

 

তিনি আরো জানান,গেল ১৯ ফেব্রুয়ারি সরকারি কাজে বাধা, রাস্তায় ব্যারিকেড দেয়া  ও নির্বাচন আচরণবিধি লংঘনের দায়ে তাদের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় সরকার বাদী মামলা দায়ের করা হয়। মামলা নং ৩। আসামীদের গেল সোমবার আদালতে আনা হলে আদালত বুধবার এই মামলার আসামীদের প্রয়োজনীয় কাগজ পত্রসহ  আদালতে উপস্থিত করতে  বলেছিল। আদালত বুধবার শুনানি ও জামিনের দিন ধার্য্য করেছেন।

 

উল্লেখ্য, নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজের বাসায় তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়–য়া ছেলের বন্ধুরা ঘুরতে আসে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ সজলসহ কয়েকজন পৌর নির্বাচনের দিন তারা বাঘাইছড়ি অবস্থান করে। নির্বাচনে আজিজুর রহমান পরাজিত হওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘœ ঘটাতে পারে এমন খবর পেয়ে  বিজিবি ও পুলিশ আজিজুর রহমানের বাসায় অভিযান চালায় সেখান থেকে ৫জন এবং আরো ২জনকে আটক করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ