• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তৃতীয় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৬-১৭ অর্থ বছরের তৃতীয় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বোডডেল সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।

 

সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব), সদস্য-বাস্তবায়ন মো: মনজুরুল আলম (যুগ্ম-সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদার, বোর্ডের সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়–য়া, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি ও সদস্য লক্ষীপদ দাস, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি  ও সদস্য  স্মৃতি বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রতিনিধি ও সদস্য মংসুইপ্রু চৌধুরী, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প বিকাশ চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

 

সভায় মূল আলোচ্য বিষয়গুলো ছিল  গেল ১৩ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৬-১৭ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের জানুয়ারি পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং অন্যান্য।

 

সভায় বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, তিন পার্বত্য জেলার বড় প্রকল্পসমূহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তিনি তিন পার্বত্য জেলার জেলা প্রশাসককে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প এলাকা পরিদর্শন করা জন্য আহবান জানান।

 

 তিনি এ বোর্ড সভায় সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসককে খাগড়াছড়ি পার্বত্য জেলা উন্নয়নের সফলভাবে কাজ করার জন্য আন্তরিক অভিন্দন জানান। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড এর পক্ষ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা বিদায়ী জেলা প্রশাসককে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

উল্লেখ্য, প্রতি তিন মাস অন্তর অন্তর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়ে থাকে। ১৪ সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ড রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                               

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ