• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

প্রতিবন্ধীদের অধিকার হরণের অভিযোগে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2017   Sunday

প্রতিবন্ধীদের অধিকার হরণের অভিযোগে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজ সেবা কর্মকর্তাকে অপসারণ দাবিতে রোববার খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন করেছে দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি খাগড়াছড়ি শাখা।

 

খাগড়াছড়ি প্রেসক্লাবে আযোজিত সাংবাদিক সম্মেলনে দৃষ্টি প্রতিবন্ধী কল্যান সোসাইটির নেতৃবৃন্দ এ দাবি জানান।


সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যান সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান এমএম মোশারফ হোসেন, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, কোষাধ্যক্ষ রামেচু মারমা ও জাহানার বেগম।


নেতৃবন্দ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুরক্ষা ও অধিকার আদায়ের জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিবন্ধী সুক্ষা আইন(২০১৩) করলেও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন মিয়া ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল জলিল প্রতিবন্ধীদের কোন ধরনের সহযোগিতা না করে তিরস্কারসহ নানাভাবে হয়রানি করছেন।

 

তারা আরো বলেন, গত বিজয় দিবসে রামগড় উপজেলায় সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী পূর্ণাবাসন মেলা করতে ইউএনও’র অনুমতি চাওয়া হয়। কিন্তু তিনি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুমতি না দিয়ে উল্টো আমাদের তিরোস্কার ও বঞ্চনা করেন। বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হলেও তিনিও তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। প্রতিবন্ধীদের মূল¯্রােতধারায় আনতে বর্তমান সরকার আন্তরিক হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন মিয়া ও সমাজ সেবা কর্মকর্তা আব্দুল জলিল অসৌজন্যমূলক আচরণে তারা ব্যথিত। তারা উভয়কে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।

 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নির্বাহী সদস্য জসিম উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহে এর আগে একই মেলা করেছে সংগঠনটি। মেলায় প্রতিবন্ধীদের তৈরী হস্তশিল্প, কুটির শিল্প ও প্রতিবন্ধীদের সহায়তায় তহবিল গঠনের র‌্যাফেল ড্র করা হয়। পাশাপাশি প্রতিবন্ধীদের বিভিন্ন প্রতিভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ