• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2017   Saturday

শনিবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে এলাকার দুস্থঃ ও গরীব শীতার্থদের মাঝে শীত বস্ত্র এবং গরীব পরিবারের রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়েছে।


সেনাবাহিনীর জুরাছড়ি উপজেলা জোনের আয়োজনে ও রাঙামাটি লেডিস ক্লাবের সৌজন্যে জেলা পরিষদ জুরাছড়ি বিশ্রামাগার প্রাঙ্গনে ১২০জন দুস্থঃ ও গরীব শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় দুরদুরান্ত থেকে আসা গরিব পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।


জুরাছড়ি যক্ষাবাজার আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো: শাহজাহান এর পরিচালনায় শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষুধ বিতরণী অনুষ্ঠানে রাঙামাটি রিজিয়ন কমান্ডারের সহধর্মীনি, জুরাছড়ি জোন কমান্ডারের সহধর্মীনি, জুরাছড়ি ১নং ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য টুনি চাকমা, স্থানীয় চিকিৎসক তপন কান্তি দে ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে অতিথিরা জুরাছড়ি উপজেলার ১নং ইউনিয়নের মধ্যবালুখালী এলাকা পরিদর্শন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ