• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাঙামাটি পাবলিক কলেজের ভবন নির্মাণের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2017   Sunday

রাঙামাটি পাবলিক কলেজের একাডেমিক ভবন দ্রুত নির্মাণের দাবীতে রোবববার মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। মানবন্ধরন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী, রাঙামাটি চেম্বার অফ কর্মাসের চেয়ারম্যান মো. বেলায়ত হোসেন,প্রভাষক আদনান হোসেন সুজা,সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, মনিরুজ্জামান মহসীন রানা ও তাছাদ্দিক হোসেন বাপ্পা প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের নামে বন্দোবস্তকৃত তিন একর ভূমিতে ২০১৪ সালের ২১ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হলেও কাজের ধীর গতির কারণে নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি। ফলে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অসম্বভ হয়ে পড়েছে।


বক্তারা স্থবির অবস্থায় থাকা কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ সমাপ্ত করার পদক্ষেপ গ্রহণ করতে দ্রুত স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের উদ্যোগের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ