• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে আবারও তরুণ কান্তি ঘোষের যোগদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2017   Wednesday

দুই বছরের জন্য চাকুরী বর্ধিত হওয়ায় আবারও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন তরুণ কান্তি ঘোষ। এ উপলক্ষে বুধবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উন্নয়ন বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলামসহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বোর্ডের সদস্য-প্রশাসন জনাব আশীষ কুমার বড়ুয়া। সংবর্ধনা অনুষ্ঠানে তরুণ কান্তি ঘোষকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং বোর্ডের অধীনে পরিচালিত বিভিন্ন প্রকল্পের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ বলেন, পুরানো ঘরেই আবার ফিরে এসেছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সকলের দোয়া এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সচিবের আর্শীবাদের কারণে আমার চাকরি মেয়াদ আরো দুই বছর বর্ধিত হয়েছে। এতে আমার দায়িত্ব আরো বেড়ে গেছে এবং অর্পিত দায়িত্ব পালনে গেল মেয়াদে বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা পেয়েছি, বর্তমানে আরও একটু বেশি সহযোগিতা, পরামর্শ প্রয়োজন।

 

গেল মেয়াদে যেমন আপনাদের সাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, এবারেও তাই করে যাব উল্লেখ করে তিনি আরো বলেন, আর্থ-সামাজিক অবস্থান উন্নয়নের জন্য তিন পার্বত্য জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতের সাথে সামিল করাই আমাদের উদ্দেশ্যে। এ লক্ষ্যে আমরা কাজ করে যাব। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                                                                           

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ