• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে পর্যটন উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করা হয়েছে-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2017   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, রাঙামাটিতে পর্যটন উন্নয়নের লক্ষে বিভিন্ন স্পটে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার মহা-পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  ইতোমধ্যে জেলা পরিষদের উদ্যোগে একটি কনসালটিং ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তাদের কর্মপরিকল্পনায় রাঙামাটি জেলার বিভিন্ন নতুন নতুন স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্পটে পর্যটন কেন্দ্র গড়ে তোলার একটি মাষ্টার প্ল্যান পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

 

বুধবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে কনসালটিং ফার্ম এ আই এন্ড এসোসিয়েটস লিমিটেড-এর পরিকল্পনার বিভিন্ন চিত্র তুলে ধরার লক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সাধন মনি চাকমা, সবির কুমার চাকমা, থোয়াই চিং মারমা, ত্রিদীপ কান্তি দাশ, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, এ আই এন্ড এসোসিয়েটস লি: এর সহকারী প্রকৌশলী মশিউর ইসলাম, সুরেশ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় এআইএন্ড এসোসিয়েটস লিমিটেডের সহকারী প্রকৌশলী মশিউর ইসলাম প্রজেক্টরের মাধ্যমে প্ল্যান উপস্থাপন করেন।

 

জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও জেলা পরিষদ আইনের শর্ত অনুযায়ী ২০১৪ সালে পর্যটন বিভাগটি তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের পর রাঙামাটি জেলার পর্যটন উন্নয়নে জেলা পরিষদ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগের অংশ হিসাবে রাঙামাটি জেলার পর্যটন উন্নয়নের জন্য পরিষদ মাষ্টার প্লান প্রণয়নের উদ্যোগ নেয়। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে রাঙামাটি জেলার পর্যটন কেন্দ্রগুলোর আকর্ষণ যেমন বাড়বে, তেমনি সুবিধা বঞ্চিত জাতিগোষ্ঠীগুলোরও আত্মকর্মস্ংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ