• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

মাইসছড়ি উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
একমাত্র এ সরকারই শিক্ষা বান্ধব- কংজরী চৌধুরী

মহালছড়ি প্রতিনিধি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2017   Saturday

খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান কংজরী চৌধুরী  বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিতে পারছি। বিগত কোন সরকার এ ধরণের নজির দেখাতে পারেনি। একমাত্র  এ সরকারই  শিক্ষা বান্ধব।

 

শনিবার খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলার মাইসছড়িতে নতুন কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তি প্রস্তর উদ্বোধন ও মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও মাইসছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিলোৎপল খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, এড. সুপাল চাকমা, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা, সহকারী শিক্ষক সাথোয়াইঅং মারমা, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা, নুনছড়ি ইউপি চেয়ারম্যান আম্যে মারমা, হেডম্যান স্বদেশ প্রীতি চাকমা। এসময়  স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পরে প্রধান অতিথি প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান মাইসছড়িতে নতুন কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ