• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সংবাদ সম্মেলনে অভিযোগ
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সাফল্য নষ্টের একটি অংশ পায়তারা চালাচ্ছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2017   Thursday

বৃহস্পতিবার কাপ্তাই বিদ্যুৎ শ্রমিকলীগের (সিবিএ) উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

 

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তামন প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতকে অধিক গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র ২০১৫ ও ২০১৬ সালে পর পর দু’বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎ কেন্দ্রের খেতাব অর্জন করেছে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের এ অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কাপ্তাই শাখার একটি অংশ নানাভাবে পাঁয়তারা চালাচ্ছে।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন কাপ্তাই বিদ্যুৎ শ্রমিকলীগের সিবিএ সাধারণ সম্পাদক আবদুল ওহাব। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ নেতা প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিকলীগের সিবিএ সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক, সহ সভাপতি আমিন সিদ্দিকি, কয়েজ আহাম্মদ, যুগ্ম সম্পাদক বদরুল আলম জিপু, এরশাদুল কবির চৌধুরী, মোফাজ্জল হোসেন, সিবিএ নেতা আলী আজম খান, আলী আজগর, খোকন চৌধুরী, ইব্রাহিম খলিল, মশিউর রহমান সোহেল, শাহ আলম, মঈনুল হক সুমন, আ’লীগ নেতা খালেকুন্নুর সিকদার, মোঃ সেলিম, জেটি ঠিকাদার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিবিএ সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, এ চক্রটি শ্রমিক লীগের নাম ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রের সুষ্ঠু পরিবেশকে নষ্ট কারর উদ্দেশ্যে স্বনামে বেনামে উর্ধ্বতন মহলে বিভিন্ন অভিযোগ করে আসছে। পাশাপাশি এরা স্থানীয় বিভিন্ন পত্রিকায় বিদ্যুৎ কেন্দ্র ও তার সম্পর্কে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করে শ্রমিক কর্মচারীদের মধ্যে তিক্ততা সৃষ্টি সহ তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ ধরনের কাজে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবী জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে কাপ্তাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ নেতা প্রকৌশলী আবদুল লতিফ বলেন, কাপ্তাই একটি শান্তিপ্রিয় জায়গা। এখানে যারা অশান্তি ও বিশৃংখলা সৃষ্টি করতে চায় তাদেরকে এর দায় দায়িত্ব বহন করতে হবে।


এদিকে, এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগের অপর অংশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তারা বিদ্যুৎ শ্রমিক লীগের একটি অংশ। সিবিএ নির্বাচনেও তারা অংশ গ্রহন করেছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ