• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লামায় “নিরাপদ সড়ক শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2017   Wednesday

লামায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ‘নিরাপদ সড়ক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক সংগঠন, লামা পৌরসভা, এনজিও লুপি স্টার ও ইসলামী পাঠাগারের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু এর সভাপতিত্বে কর্মশালায় আরো ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোসাইন, জীপ মালিক সমিতির সহ-সভাপতি কামাল হোসেন, শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন সহ বাস ও জীপ চালক, শ্রমিক সহ প্রমুখ।

 

বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। নিরাপদ সড়কের পাশাপাশি ফিটনেস গাড়ি ও দক্ষ চালকের প্রয়োজন। চালক যদি সচেতনভাবে চালায়, তাহলে গাড়িটি যেমন দুর্ঘটনা থেকে রক্ষা পাবে তেমনি যাত্রীরাও নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে।

 

‘আইন মেনে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে কর্মশালার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত গাড়িচালক এবং শ্রমিকদেরকে নিরাপদ সড়ক ও ভ্রাম্যমান আদালতের ওপর নির্বাহী অফিসার খিন ওয়ান নু, স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গণপরিবহনের গুরুত্বের ওপর উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, মোটর যান আইন, গণ-পরিবহন/পণ্য পরিবহন আইনের ওপর অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, শ্রম আইন-২০১২, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন-২০১৫ ও শিশু আইন-২০১৩-শিশু শ্রম নিরসন আইন-২০১০ এর ওপর সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ ও ট্রাফিক আইনের ওপর ট্রাফিক সার্জেন্ট রাজু দাশ বিস্তারিত ধারণা দেন। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা বিভাগ কর্মশালাটি বাস্তবায়ন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ