• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে দক্ষ শ্রমিক দক্ষ ওস্তাদ শীর্ষক ৬মাস্যাপী প্রশিক্ষনের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2017   Tuesday

রাঙামাটিতে দক্ষ জনশক্তি গঠনের ওপর ‘দক্ষ শ্রমিক দক্ষ ওস্তাদ’ শীর্ষক ৬ মাসব্যাপী এক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

জেলা পরিষদের সভা কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অনুষ্ঠানে নানিয়ারচর কলেজের প্রভাষক ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ও প্রোগ্রেসিভ নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থাপক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরনেন্দু ত্রিপুরা। অনুষ্ঠান পরিচালনা করেন আশিকার কর্মকর্তা পল্টু চাকমা। প্রশিক্ষণে ক্ষুদ্র শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ৮০জন মালিক ও উদ্যোক্তাসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’এর আর্থিক সহায়তায় এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও প্রোগ্রেসিভ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দক্ষ জনশক্তি গঠনের মাধ্যমে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে সামনে এগিয়ে নিতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে প্রয়োজন দক্ষ শ্রমিক। এজন্য শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। তাই পার্বত্য এলাকায় বেকার ও স্বল্পশিক্ষিত লোকজনকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে।

 

তিনি আরো বলেন, পার্বত্যাঞ্চল সর্বক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ অঞ্চলটিকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক সক্ষমতা অর্জনের লক্ষ্যেই পার্বত্য অঞ্চলে দক্ষ জনশক্তি গঠনের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচীটির আয়োজন করা হয়েছে। এটি সফল বাস্তবায়ন হলে এ অঞ্চল হতে বিদেশে দক্ষ জনশক্তি রফতানির মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতাসহ বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ তৈরি হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ