• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যদন স্টুডিও-এর উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2017   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে যদন স্টুডিও নামের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্টুডিও-এর উদ্ধোধন করা হয়েছে।

 

শহরের কালিন্দীপুরস্থ রাজ মার্কেটে যদন স্টুডিও-এর উদ্ধোধন করেন চাকমা সার্কেলের রাণী "ইয়েন ইয়েন"। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মৃক্তিকা চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, ইউএনডিপি-সিএইচডিপির কর্মকর্তা ঝুমা দেওয়ান, উন্নয়ন কর্মী মুক্তাশ্রী চাকমা সাথী, নুকু চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, এনভিল চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী আশীষ চাকমা, যদন স্টুডিও-এর সত্বাধিকারী টিটু চাকমা সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে ফিতা কেটে যদন স্টুডিও-এর উদ্ধোধন করেন চাকমা রাণী ইয়েন ইয়েন।

 

উদ্ধোধনী বক্তব্যে চাকমা রাণী ইয়েন ইয়েন বলেন, গতানুগতিক পেশায় না গিয়ে আধুনিক প্রযুক্তিগত এ পেশা চালুতে সবাইকে অবশ্যই অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। বিশেষ করে যুব সমাজের কাছে এ পেশা আরো অনুপ্রাণিত করবে এবং যুব সমাজের কর্ম সংস্থান সৃষ্টি হবে।

 

তিনি পার্বত্য চট্টগ্রামকে অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে এ ধরনের পেশাসহ  আধুনিক অর্থনৈতিক আয়ের পেশায় যুব সমাজকে আরো বেশী করে এগিয়ে আসার পরামর্শ দেন।

 

যদন স্টুডিও-এর সত্বাধিকারী টিটু চাকমা জানান, যদন স্টুডিও শুধুমাত্র গতানুগতিক স্টুডিও না। এই স্টুডিও-এর মাধ্যমে বিবাহ অনুষ্ঠানের আধুনিক মানের ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, এ্যাডভার্টাইজিং ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি, ইভেন ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি ছাড়াও স্বল্প ও দীর্ঘ মেয়াদী ফটোগ্রাফি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

 

  •  যদন স্টুডিও ফেসবুক পেইজ https://www.facebook.com/ZadanStudio
  • সরাসরি যোগাযোগ:  টিটু চাকমা 01812-777993

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ