• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

জুরাছড়িতে আওয়ামীলীগের শীত বস্ত্র বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2017   Thursday

বৃহস্পতিবার জুরাছড়ি আওয়ামী লীগের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

উপজেলা বিশ্রামাগারে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

 

এ সময় জুরাছড়ি আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি রাঙামাটি আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান, এরাইছড়ি মৌজার হেডম্যান রিশেত চাকমা, কুসুমছড়ি মৌজার হেডম্যান আনন্দ মিত্র দেওয়ানসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে দিকে ধাবিত হচ্ছে। এই উন্নয়ন ধারাকে অব্যহত রাখতে সরকারের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠান ও বিত্তশালীরা দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসাতে হবে।

 

তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন ধারাকে বাঁধাগ্রস্থ করতে দেশদ্রোহীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। দেশকে জঙ্গিবাদী, সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

 

উল্লেখ্য জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের ১শ পরিবারের মাঝে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ