• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

বিশেষ প্রতিনিধি,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2017   Wednesday

লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তি এবং দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে বুধবার সকাল–সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি গতকাল সন্ধ্যায় এ অবরোধের ডাক দেয়।

 

সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কারনে খাগড়াছড়ি শহর থেকে দুর পাল্লার কোন যান বাহন ছেড়ে যায়নি। পুলিশ প্রহরায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো খাগড়াছড়িতে প্রবেশ করে। শহরের ভিতরে কিছু কিছু বেটারী চালিত অটো চলাচল করতে দেখা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে।


এদিকে,অবরোধের শুরুতে সকাল সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকায় গুলতি দিয়ে শান্তি পরিবহনকে লক্ষ করে গুলতি মারলে গুলতির আঘাতে গাড়ীর কাঁচ ভেঙ্গে যায় এবং সুপার ভাইজার আহত হন। সকাল ৭টার দিকে মানিকছড়ির ধর্মঘর এলাকায় পিকেটাররা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।


মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান,একটি খালি ট্রাকে আগুন দিয়েছে দুস্কৃতিকারীরা।


খাগড়াছড়ি গাগুইমারা থানার ওসি জুবায়রুল হক জানান রামগড় বেলায়েত ভুইয়ার বাগানের সামনে সকালে ঢাকা থেকে ছেড়ে আমা ইগল ও সৌদিয়া পরিবহন দুইটির কাঁচ ভাঙ্গে পিকেটাররা।


অন্যদিকে লক্ষèীছড়ি-মানিকছড়ি সড়কের মেজরপাড়া এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে পিকেটাররা। খবর পেয়ে আইন শৃঙ্খলাবাহিনী সদস্যরা এসে গুড়ি সরিয়ে ফেলেন।


উল্লেখ্য,রোববার দিবাগত রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাস ভবনে অভিযান চালিয়ে যৌথবাহিনী একটি বিদেশী পিস্তল, ৫রাউন্ড তাজা গুলিসহ লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটক করে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ)গ্রেফতারের ঘটনাকে সাজানো নাটক বলে দাবী করে আসছে। অন্যদিকে গ্রেপ্তারের পর থেকে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদ মানববন্ধনসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচী পালন  করে আসছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ