• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রামগড় স্থলবন্দর নির্মাণের কাজ চলতি বছরের শেষ দিকে শুরু হবে-তপন কুমার চক্রবর্তী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2017   Monday

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী বলেছেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে শত কোটি টাকা ব্যায়ে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর নির্মাণের কাজ চলতি বছরের শেষ দিকে শুরু হবে। ফেনী নদীর উপর মৈত্রীর সেতুর ব্যায় বহন করতে ভারত।

 

সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলার সীমান্ত শহর রামগড়ে প্রস্তাবিত স্থলবন্দর উন্নয়ন বিষয়ে গণ পরামর্শ সভায়  তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো জানান, রামগড় স্থলবন্দর  হবে বাংলাদেশ-ভারতের মধ্যে ২৩তম স্থলবন্দর। ইতিমধ্যে স্থলবন্দর নির্মানের জন্য রামগড়ের মহামনি এলাকায় ১০ একর জমি অধিগ্রহনের জন্য প্রস্তাব করা হয়েছে। এ সংক্রান্ত প্রকল্প পরিকল্পনা কমিশনের পাঠানো হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা নুরুল আলম চৌধুরী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ নুরুল ইসলাম, স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: হাসান আলী।

 

সভায় আঞ্চলিক পরিষদ সদস্য রক্তোৎপল ত্রিপুরা, রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদ ও জেলা পরিষদ মংশেপ্রু চৌধুরী অপুসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

 

উল্লেখ, ২০১৫ সালের  ৬ জুন ঢাকা সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা এক আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি জেলার সীমান্ত রামগড়ের  ফেনী নদীর উপর রামগড়-সাব্রুম মৈত্র সেতু ১-এর ভিত্তি প্রস্তর প্রতিস্থাপন করেন।

 

ইতিমধ্যে বাংলাদেশের রামগড় ও ভারতের সাব্রুম স্থলবন্দর কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ভারতীয় অর্থায়নে ফেনী নদীর উপর ৪১২ মিটার দৈর্ঘ্যর মৈত্রী সেতু ১ এর নির্মাণ কাজসহ বালাদেশ অংশে অ্যাপ্রোচ সড়কের এলাইনম্যান নির্ধারন করা হয়েছে। ১৫০ মিটার মৈত্রী সেতুর কাজ চলতি মাসেই শুরু হওয়ার কথা রয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ