• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

ত্রিপুরাছড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2017   Monday

রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সোমবার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেন। 

 

বন্দুকভাঙ্গা ইউনিয়নের দেবেক্ক্যাছড়ির কাব্বারি লাহোর বিকাশ চাকমার সভাপতিত্বে বই বিতরন ও আলোচনাসভায় সমাজকল্যাণ বিভাগের আহবায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক দীপক চাকমা, মিন্টু মারমা, বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার জ্যোতি চাকমা, মহিলা মেম্বার অলকা চাকমা, সদস্য কিরণ চাকমা, চন্দ্রহরি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দয়াল কৃষ্ণ চাকমা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন  ত্রিপুরাছড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর বাহুু চাকমা।

 

পরে প্রধান অতিথিন শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান এবং আগামীতে বিদ্যালয় ভবন নির্মাণ ও প্রতিবছর ত্রিপুরাছড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানী হিসেবে এক লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকারের আন্তরিকতায় সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্থরের সকল শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে যা অন্য কোন সরকার দিতে পারেনি।

 

তিনি বলেন, দেশ থেকে নিরক্ষরতা দূর করে একটি সুশিক্ষিত দেশ গঠনে সরকার সবসময় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের এ সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমাদের সমাজকে শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ