• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

জুরাছড়িতে নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা আনন্দে উদ্ভাসিত

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2017   Sunday

নতুন বছরের প্রথম দিনে রোববার জুরাছড়িতে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা নতুন বছের নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্ভাসিত।

 

উপজেলা সদরের পানছড়ি ভূবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা  উপস্থিত ছিলেন।

 

জানা যায়, জুরাছড়ি উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক ৮টি বিদ্যালয়ের ২ হাজার  ছাত্র-ছাত্রীদের মাঝে ৩২ হাজার বই বিতরণ করা হয়।  এছাড়া সরকারী ও বেসরকারী ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮শ ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়েছে। 

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, আজকের দিনে আমরা খুব আনন্দ, তোমাদের হতে বইগুলো যাবে, তোমরা অত্যন্ত খুশি হবে, নতুন বইয়ের গন্ধ শুঁকবে এবং সেখানে তোমাদের নাম লিখে রাখবে। তারপর যখন তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে। সেখানেও আনন্দ আছে, আমি আমার দায়িত্ব পালন করেছি, বইটা পড়েছি, জ্ঞান আহরণ করেছি, শিক্ষিত হয়েছি।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী শিক্ষার্থীদের উদ্দিশ্যে বলেন, শুধু পরিক্ষায় সাফল্য অর্জন করা বড় কথা নয়। যথাযথ জ্ঞান অর্জন করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ