• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

৫০ মাসের বেতন বকেয়ার অভিযোগ
খাগড়াছড়িতে ছয় দফা দাবীতে গ্রাম পুলিশের জেলা সম্মেলন

রুপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2016   Tuesday

ছয় দফা দাবীতে মঙ্গলবার খাগড়াছড়িতে জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ৫০ মাস ধরে বেতন বকেয়ার অভিযোগ করেছেন নেতৃবৃন্দ।

 

খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত সন্মেলনে খাগড়াছড়ি জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের  সভাপতি প্রবীন চাকমার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী শাহাজান কবির জহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা ভাইস- চেয়ারম্যান সুসময় চাকমা এবং কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূইয়া। সভা সঞ্চালনা করে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সত্য নারায়ন দাশ।  সভায় প্রত্যেক উপজেলার দফাদাররা বক্তব্য রাখেন। সভায় জলার ৯ উপজেলার গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে ৩৬০ জন গ্রাম পুরিশের সদস্য কর্মরত রয়েছেন।

 

সন্মেলন শেষে  ছয় দফা দাবী নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসকের নিকট একটি স্বারকলিপি পেশ করেন।

 

বক্তারা বলেন অন্যান্য বাহিনীর ন্যায় গ্রাম পুলিশ ও একটি বাহিনী তাদের তৃন মূল পর্যায়ের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন কাজ করতে হয়। কিন্তু তারা অবহেলিত। পার্বত্য এলাকার গ্রাম পুলিশরা তিন হাজার টাকা ভাতা পান। তার মধ্যে সরকার থেকে শতকরা ৫০ ভাগ আরর  ইউনিয়ন থেকে শতকরা ৫০ ভাগ ভাতা পান। কিন্তু ইউনিয়নের অংশ এখনো ৫০ মাসের বকেয়া রয়েছে। সন্মেলনে বক্তারা আগামী ২৮ জানুয়ারী মধ্যে দাবী মানা না হলে ২৯ জানুয়ারী থেকে কর্ম বিরতিসহ বিভিন্ন আন্দোলনের হুমকি দেন।

 

৬ দফা দাবীগুলো হল, গ্রাম পুলিশের বেতন স্কেল প্রদান,.চাকরী শেষে বেতনের সম পরিমান ৫০ মাসের গ্র্যাইচুটি প্রদান, গ্রাম পুলিশের জন্য একটি তহবিল গঠন ও ন্যুনতম ১০ কোটি টাকা বরাদ্দ, যোগ্য ও দক্ষ বাহিনী গড়ে তোলার জন্য অন্যান্য বাহিনীর ন্যায় ঢাকার আশে পাশে একটি প্রশিক্ষণ একাডেমি হেড কোয়াটার স্থাপনের ব্যবস্থা করা, গ্রাম পুলিশদের জন্য পুলিশ ও বিজিবির ন্যায় রেশনিং ব্যবস্থা করা ও  পার্বত্য জেলায় গ্রাম পুলিশদের বকেয়া ৫০ মাসের বেতন প্রদান করা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ