• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expense Bill & Quotation                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

রাঙামাটিতে রেড ক্রিসেন্ট ইউনিটের ইকোসেক প্রকল্পের সুবিধাভোগীদের প্রশিক্ষণ সমাপ্ত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2016   Tuesday

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইকোসেক প্রকল্পের আওতায় কৃষি, বসত বাড়ীতে গাছ রোপন ও সবজি বাগান বিষয়ক ১৩ দিন ব্যাপী প্রশিক্ষণ গেল মঙ্গলবার সমাপ্ত হয়েছে।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙ্গামাটি ইউনিট বর্তমান বছরের মাঝামাঝি সময় থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলার হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ইকোসেক (ইকোনমিক সিকিউরিটি) প্রকল্প বাস্তায়ন করছে।


প্রশিক্ষণ শেষে প্রত্যেক পরিবারের মধ্যে সবজি বীজ হিসেবে মিষ্টি কুমড়া, লাউ, ঢেড়স, শশা, লালশাক, বরবটি ও করলার বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণের ফলে গ্রামবাসীরা নিজেদের উদ্যেগে আধুনিক পদ্ধতিতে কৃষি, বসতবাড়ীতে গাছের চারা রোপন ও সবজি চাষ বিষয়ে ভূিূূূূূূূূূূমকা রাখতে পারবে বলে প্রশিক্ষকরা আশা প্রকাশ করেন।


গৃহিত প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন ও অন্যান্ন গ্রামবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য রাঙামাটি সদর উপজেলার সাপমারা আদার পাহাড়ে ৫০ পরিবার, সাপছড়ি যৌথ খামারে ৬৮ পরিবার, কাউখালী উপজেলার সোসাইছড়িতে ১৯১ পরিবার, বড়বিলিতে ৮৭ পরিবার,মঘাইছড়িতে ৩১ পরিবার মোট কমিউনিটির ৪২৭ পরিবারকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষকদের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। গেল ৭ ডিসেম্বর থেকে উক্ত প্রশিক্ষণ শুরু হয়ে ১৯ ডিসেম্বর সমাপ্ত হয়।


গৃহিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গেল ২ নভেম্বর প্রকল্পের ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে পরিবার প্রতি ত্রিশ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ