• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সহিংসতা শিকার ক্ষতিগ্রস্থ ১২জন নারীকে হিমাওয়ান্টির সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2016   Sunday

পার্বত্য চট্টগ্রামে সহিংসতা শিকার ক্ষতিগ্রস্থদের সহায়তা ও টেকসই  পূর্নবাসনের লক্ষে শেয়ারিং কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সহিংসতা শিকার ক্ষতিগ্রস্থ ১২জন নারীকে হিমাওয়ান্টির পক্ষ থেকে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্টির উদ্যোগে ও  ইউএনডিপি-সিএইচডিপির সহায়তা গ্রীনহীলের সন্মেলন কক্ষে কর্মশালার প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী।

 

হিমাওয়ান্টির নির্বাহী পরিচালক টুকু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মাহবুব উন নবী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমা, যুব উন্নয়ন বিষয়ক জেলা কর্মকর্তা নূরুল আবছার, ইউএনডিপি-সিএইচডিপির কর্মকর্তা ঝুমা দেওয়ান। অনুষ্ঠানে রাঙামাটি জেলায় জেন্ডার ভিত্তিক সহিংসতা শিকার ক্ষতিগ্রস্থদের নারীরা ছাড়াও এনজিও কর্মী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে রাঙামাটি জেলায় জেন্ডার ভিত্তিক সহিংসতা শিকার ক্ষতিগ্রস্থ ১২ জন নারী আত্ননির্ভশীল ও আর্থিকভাবে স্বালম্বী করতে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান  করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী বলেন,সহিংসতার শিকার নারীদের সমাজে মাথা উচু করে দাড়িয়ে প্রতিষ্ঠিত হতে হবে। সমাজে অন্য নারীরা যেভাবে মাথা উচু করে চলে সেইভাবে আপনাদের সমাজ ও সংসারের সর্বক্ষেত্রে মাথা উচু করে চলতে হবে। মনে করবেন না আপনারা নির্যাতনের শিকার হয়েছেন। মনে করবেন এটি একটি দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্নকে স্বপ্ন ভূলে যেতে হবে। নতুন করে দাঁড়াতে হবে।  অন্যান্য বোনেরা যে নির্যাযিত হচ্ছে যাতে আপনাদের দেখে তারা মনোবল, সাহস, আস্থা ও প্রত্যাশা পায়।

 

তিনি নিজের অজান্তে বা নিজেদের দুর্বলতার সুযোগে হোক অথবা অজ্ঞতার কারণে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে যে সব নারীরা নির্যাতনের শিকার হয়েছেন তার থেকে বেরিয়ে আসতে পারায় তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপশি তিনি সহিংসতার শিকার নারীদের উপজেলা ও জেলা প্রশাসন থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ