• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

চুক্তির বর্ষ পূর্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভায়
পার্বত্য শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা বাস্তবায়িত হয়েছে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2016   Friday

পার্বত্য শান্তি চুক্তির বর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে র‌্যালী,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন পার্বত্য প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা দীপংকর তালুকদার বলেছেন পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বলেন, পার্বত্য শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা বাস্তবায়িত হয়েছে। বাকী ধারাগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। এর জন্য সরকারকে সময় দিতে হবে। শুধু দোষারোপ করে ও অসহযোগ আন্দোলন চালিয়ে কখনই চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়।

 

অস্ত্রের ভয় দেখিয়ে কখনই চুক্তি বাস্তবায়ন করা যাবে না উল্লেখ করে তিনি চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের সাথে আলাপ আলোচনা টেবিলে বসার আহ্বান।

 

পৌর সভা চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সানাউল হক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী।

 

এর আগে জেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে রাঙামাটি পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।  বিকালে রাঙামাটি মারী স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

আলোচনা সভায় ফিরোজা বেগম চিন্এুমপি বলেন, আঞ্চলিক রাজনৈতিক দলগুলো পাহাড়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে বাঁধা দিয়ে পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে  বাঁধা সৃষ্টি করছে। তিনি বলেন, সরকারের সব সুযোগ সুবিধা ভোগ করে সরকারের উন্নয়নের কাজে বাঁধা দেওয়া যুক্তিযুক্ত নয়। তিনি সংঘর্ষ না করে আঞ্চলিক দলগুলোকে চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।

 

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার পাহাড়ের গণ মানুষের কথা চিন্তা করে আন্তরিকতার সাথে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি  জেএসএস)’র সাথে শান্তি চুক্তি করেছে। আওয়ামীলীগ সরকার চুক্তি করেছে  আওয়ামীলীগ সরকারই বাস্তবায়ন করবে। এতে হতাশ হওয়ার কিছুই নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ